South Eastern Railway Sports Quota Recruitment Notification 2026 | দক্ষিণ পূর্ব রেলওয়েতে নতুন বিজ্ঞপ্তি ২০২৬ | মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাশে
দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway - SER) ২০২৫-২৬ সালের জন্য স্পোর্টস কোটা (ওপেন অ্যাডভার্টাইজমেন্ট)-এর অধীনে মেধাবী খেলোয়াড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রুপ 'C' এবং গ্রুপ 'D' পদে মোট ৫৪টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, হকি, ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলার জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ০৯ই ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।
South Eastern Railway Sports Quota Recruitment 2026
| বিজ্ঞপ্তি নম্বর (ADV NO) | SER/Pers/Sports Quota/OA/2025-26 |
| সংস্থা (Organization) | South Eastern Railway (SER) |
| পদের নাম (Post Name) | Sports Person (Group C & D) |
| মোট শূন্যপদ (Total Vacancy) | ৫৪ টি |
| আবেদনের মাধ্যম (Application Mode) | অনলাইন (Online) |
| চাকরির স্থান | সাউথ ইস্টার্ন রেলওয়ের জোন (কলকাতা, রাঁচি, খড়গপুর ইত্যাদি) |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.rrcser.co.in |
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
| গুরুত্বপূর্ণ | তারিখ |
|---|---|
| বিজ্ঞপ্তি প্রকাশ | ৩১/১২/২০২৫ |
| আবেদন শুরু | ১০/০১/২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ০৯/০২/২০২৬ |
শূন্যপদ সংখ্যা (Vacancy Details)
| পদের স্তর (Post Level) | শূন্যপদ |
|---|---|
| Group 'C' (Level-4/Level-5) | ০৫ |
| Group 'C' (Level-2/Level-3) | ১৬ |
| Group 'D' (Level-1) | ৩৩ |
| মোট | ৫৪ টি |
*খেলাধুলার ডিসিপ্লিন: ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, হকি, সাইক্লিং, দাবা, আর্চারি, রাইফেল শ্যুটিং, সাঁতার, ওয়াটার পোলো, ভলিবল, ভারোত্তোলন, ফুটবল, ক্রিকেট, টেনিস, খো-খো, গলফ ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- Level-4/5: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা সমতুল্য ডিগ্রি।
- Level-2/3: স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী (12th Pass) বা সমতুল্য পাস।
- Level-1: দশম শ্রেণী (10th Pass) বা আইটিআই (ITI) বা সমতুল্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC)।
- Sports Qualification: সংশ্লিষ্ট খেলায় জাতীয় বা আন্তর্জাতিক স্তরে নির্দিষ্ট কৃতিত্ব থাকতে হবে (বিজ্ঞপ্তি অনুযায়ী)।
বয়সসীমা (Age Limit)
(০১.০১.২০২৬ অনুযায়ী)
- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
- জন্মতারিখ ০২.০১.২০০১ থেকে ০১.০১.২০০৮-এর মধ্যে হতে হবে।
- নোট: স্পোর্টস কোটার ক্ষেত্রে বয়সের কোনো ছাড় (Relaxation) নেই।
মাসিক বেতন (Monthly Salary)
- নির্বাচিত প্রার্থীদের ৭ম পে কমিশন অনুযায়ী লেভেল-১ থেকে লেভেল-৫ এর স্কেলে বেতন দেওয়া হবে।
- Level-4/5 (GP 2400/2800), Level-2/3 (GP 1900/2000), Level-1 (GP 1800)।
আবেদন ফি (Application Fee)
| Category | Fees |
|---|---|
| UR / OBC | ৫০০/- টাকা (৪০০ টাকা রিফান্ডেবল ট্রায়ালে উপস্থিত হলে) |
| SC / ST / Ex-Servicemen / PWD / Women / Minorities / EBC | ২৫০/- টাকা (২৫০ টাকা রিফান্ডেবল ট্রায়ালে উপস্থিত হলে) |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
- স্পোর্টস ট্রায়াল (Sports Trials)।
- স্পোর্টস এবং শিক্ষাগত যোগ্যতার নথিপত্র যাচাইকরণ (Certificate Verification)।
- মেডিকেল পরীক্ষা (Medical Test)।
কিভাবে আবেদন করবেন? (How to Apply)
আগ্রহী প্রার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে পারেন:
- প্রথমে RRC SER-এর অফিশিয়াল ওয়েবসাইট www.rrcser.co.in-এ যান।
- 'Online/E-Application for Sports Quota (OA) 2025-26' লিংকে ক্লিক করুন।
- 'New Registration' এ ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর ও ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- লগইন করে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং খেলাধুলার বিস্তারিত তথ্য পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট (ছবি, সই, সার্টিফিকেটের স্ক্যান কপি) আপলোড করুন।
- অনলাইনে আবেদন ফি জমা দিন।
- ০৯ই ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে ফর্ম সাবমিট করুন এবং প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখুন।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
| লিংকের নাম | লিংক |
|---|---|
| Official Website | Visit Now |
| Official Notification | Download Now |
| Apply Online | Click Here |
| Join My What's App Channel | JOIN NOW |
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. SER Sports Quota 2026-এর আবেদনের শেষ তারিখ কবে?
উঃ ০৯ই ফেব্রুয়ারি ২০২৬।
২. মোট কতগুলি শূন্যপদ আছে?
উঃ মোট ৫৪টি শূন্যপদ রয়েছে।
৩. আবেদন করার বয়সসীমা কত?
উঃ ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (০১.০১.২০২৬ অনুযায়ী)।
৪. শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
উঃ পদের স্তর অনুযায়ী গ্র্যাজুয়েশন, ১২তম পাস বা ১০তম/আইটিআই পাস।
৫. কোন কোন খেলার জন্য আবেদন করা যাবে?
উঃ হকি, ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, সাঁতার, ভলিবল সহ আরও অনেক খেলা।
৬. আবেদন ফি কত?
উঃ জেনারেল/ওবিসিদের জন্য ৫০০ টাকা এবং এসসি/এসটি/মহিলাদের জন্য ২৫০ টাকা।
৭. নিয়োগ পদ্ধতি কী?
উঃ স্পোর্টস ট্রায়াল এবং নথিপত্র যাচাইকরণের মাধ্যমে।
৮. বয়সের কি কোনো ছাড় আছে?
উঃ না, স্পোর্টস কোটায় এসসি/এসটি/ওবিসিদের জন্য কোনো বয়সের ছাড় নেই।
৯. পোস্টিং কোথায় হবে?
উঃ দক্ষিণ পূর্ব রেলওয়ের যেকোনো ইউনিটে।
১০. আবেদন কীভাবে করব?
উঃ শুধুমাত্র অনলাইনে www.rrcser.co.in ওয়েবসাইটের মাধ্যমে।
