Indian Air Force Agniveervayu Recruitment 2026: Apply online
ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) অগ্নিপথ স্কিমের আওতায় 'অগ্নিবীরবায়ু' (Agniveervayu Intake 01/2027) পদে অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ই জানুয়ারি ২০২৬ থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের ৪ বছরের জন্য নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।
Indian Air Force Agniveervayu Recruitment 2026
| ইনটেক নম্বর (Intake No) | 01/2027 |
| সংস্থা (Organization) | Indian Air Force (ভারতীয় বায়ুসেনা) |
| পদের নাম (Post Name) | Agniveervayu (অগ্নিবীরবায়ু) |
| মোট শূন্যপদ (Total Vacancy) | নির্দিষ্ট নয় (As per Service Requirement) |
| আবেদনের মাধ্যম (Application Mode) | অনলাইন (Online) |
| চাকরির স্থান | সারা ভারত (All India) |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://iafrecruitment.edcil.co.in |
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
| গুরুত্বপূর্ণ | তারিখ |
|---|---|
| আবেদন শুরু | ১২/০১/২০২৬ (সকাল ১১:০০ টা) |
| আবেদনের শেষ তারিখ | ০১/০২/২০২৬ (রাত ১১:০০ টা) |
| অনলাইন পরীক্ষার তারিখ | ৩০/০৩/২০২৬ এবং ৩১/০৩/২০২৬ |
শূন্যপদ সংখ্যা (Vacancy Details)
| পদের নাম | শূন্যপদ |
|---|---|
| Agniveervayu (Male & Female) | নির্দিষ্ট উল্লেখ নেই |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
প্রার্থীদের নিচে দেওয়া যেকোনো একটি যোগ্যতা থাকতে হবে:
- Science Subjects: গণিত, পদার্থবিদ্যা এবং ইংরেজি সহ ১০+২ (উচ্চমাধ্যমিক) বা সমতুল্য পরীক্ষায় মোট ৫০% নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর নিয়ে পাস।
অথবা
ইঞ্জিনিয়ারিং-এ ৩ বছরের ডিপ্লোমা কোর্স (Mechanical/Electrical/Electronics/Automobile/Computer Science/Instrumentation/IT) মোট ৫০% নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর সহ।
অথবা
পদার্থবিদ্যা ও গণিত সহ ২ বছরের ভোকেশনাল কোর্স মোট ৫০% নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর সহ। - Other Than Science Subjects: যেকোনো স্ট্রিমে ১০+২ (উচ্চমাধ্যমিক) পরীক্ষায় মোট ৫০% নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর নিয়ে পাস।
অথবা
২ বছরের ভোকেশনাল কোর্স মোট ৫০% নম্বর এবং ইংরেজিতে ৫০% নম্বর সহ।
বয়সসীমা (Age Limit)
- প্রার্থীর জন্মতারিখ ০১ জানুয়ারি ২০০৬ এবং ০১ জুলাই ২০০৯-এর মধ্যে হতে হবে (উভয় তারিখ অন্তর্ভুক্ত)।
- এনরোলমেন্টের সময় প্রার্থীর বয়স ২১ বছরের বেশি হওয়া চলবে না।
- শুধুমাত্র অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন (Monthly Salary)
- মাসিক বেতন: ৩০,০০০/- টাকা (প্রথম বছর, ফিক্সড ইনক্রিমেন্ট সহ বৃদ্ধি পাবে)।
- সাথে রিস্ক এবং হার্ডশিপ অ্যালাউন্স, পোশাক ও যাতায়াত ভাতা।
- ৪ বছর পর 'সেবা নিধি' প্যাকেজ হিসেবে প্রায় ১০.০৪ লক্ষ টাকা (সুদ বাদে) পাওয়া যাবে।
আবেদন ফি (Application Fee)
| Category | Fees |
|---|---|
| All Candidates | ৫৫০/- টাকা + GST |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
- Phase-I: অনলাইন পরীক্ষা (Online Test)।
- Phase-II: ফিজিক্যাল ফিটনেস টেস্ট (PFT) এবং অ্যাডাপ্টেবিলিটি টেস্ট (Adaptability Test-I & II)।
- Phase-III: মেডিক্যাল পরীক্ষা (Medical Examination)।
কিভাবে আবেদন করবেন? (How to Apply)
আগ্রহী প্রার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে পারেন:
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://iafrecruitment.edcil.co.in-এ যান।
- নিজের ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- লগইন করে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট (ছবি, সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, মার্কশিট) স্ক্যান করে আপলোড করুন।
- অনলাইনে আবেদন ফি জমা দিন (Net Banking/Debit Card/Credit Card/UPI)।
- ফর্ম সাবমিট করুন এবং অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট নিয়ে রাখুন।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
| লিংকের নাম | লিংক |
|---|---|
| Official Website | Visit Now |
| Official Notification | Download Now |
| Apply Online | Click Here |
| Join My What's App Channel | JOIN NOW |
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. Agniveervayu 01/2027-এর আবেদন কবে শুরু হবে?
উঃ ১২ই জানুয়ারি ২০২৬ থেকে।
২. আবেদনের শেষ তারিখ কবে?
উঃ ১লা ফেব্রুয়ারি ২০২৬।
৩. পরীক্ষার তারিখ কবে?
উঃ ৩০শে মার্চ ও ৩১শে মার্চ ২০২৬।
৪. আবেদন ফি কত?
উঃ ৫৫০ টাকা + GST।
৫. বয়সসীমা কত?
উঃ জন্মতারিখ ০১ জানুয়ারি ২০০৬ থেকে ০১ জুলাই ২০০৯-এর মধ্যে হতে হবে।
৬. উচ্চমাধ্যমিকে কত শতাংশ নম্বর প্রয়োজন?
উঃ মোট ৫০% এবং ইংরেজিতে ৫০% নম্বর থাকতে হবে।
৭. ডিপ্লোমা হোল্ডাররা কি আবেদন করতে পারবেন?
উঃ হ্যাঁ, ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা হোল্ডাররা আবেদন করতে পারবেন।
৮. মহিলারা কি আবেদন করতে পারবেন?
উঃ হ্যাঁ, অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন।
৯. এই চাকরির মেয়াদ কতদিন?
উঃ ৪ বছর। এরপর ২৫% প্রার্থীকে স্থায়ী ক্যাডারে নেওয়া হতে পারে।
১০. উচ্চতা কত হতে হবে?
উঃ পুরুষদের জন্য ১৫২ সেমি এবং মহিলাদের জন্য ১৫২ সেমি (পাহাড়ি এলাকার জন্য শিথিলযোগ্য)।
