![]() |
| CMOH Purulia Recruitment 2026 |
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে পুরুলিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (DHFWS, Purulia) ন্যাশনাল হেলথ মিশন (NHM)-এর আওতায় বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কাউন্সিলর, সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার সহ বিভিন্ন পদে মোট ১০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এবং স্থানীয় ভাষায় দক্ষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে এই চাকরির বিশদ বিবরণ, যোগ্যতা এবং আবেদনের পদ্ধতি আলোচনা করা হলো।
CMOH Purulia Recruitment 2026 (Counsellor, Psychologist & Others)
Recruitment Overview
| সংস্থা (Organization) | DH&FWS, Purulia (CMOH Office) |
| বিজ্ঞপ্তি নম্বর (Memo No) | CMOH/Samiti/1369 |
| পদের নাম (Post Name) | Counsellor, Psychologist, Social Worker etc. |
| মোট শূন্যপদ (Total Vacancy) | ১০ টি |
| আবেদনের মাধ্যম (Application Mode) | অনলাইন (Online) |
| চাকরির স্থান | পুরুলিয়া জেলা (Purulia District) |
| আবেদন শুরুর তারিখ | ২৬/১২/২০২৫ (সকাল ১০টা থেকে) |
| রেজিস্ট্রেশনের শেষ তারিখ | ০৮/০১/২০২৬ |
| আবেদন জমার শেষ তারিখ | ০৯/০১/২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.wbhealth.gov.in |
শূন্যপদ সংখ্যা (Post-wise Vacancy Details)
নিচে পদের নাম এবং শূন্যপদের বিস্তারিত তালিকা দেওয়া হলো:
| পদের নাম (Post Name) | শূন্যপদ ও ক্যাটাগরি |
|---|---|
| Counsellor (RKSK) - Male | ০৩ (SC-1, EWS-1, UR-1) |
| Counsellor (RKSK) - Female | ০২ (SC-1, UR-1) |
| Psychologist (DEIC) | ০১ (UR) |
| Audiologist & Speech Therapist (DEIC) | ০১ (UR) |
| Ophthalmic Assistant (DEIC) | ০১ (UR) |
| Psychologist (NTCP) | ০১ (UR) |
| Social Worker (NRC) | ০১ (SC) |
| মোট (Total) | ১০ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- Counsellor (RKSK): সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ অ্যানথ্রোপলজি/ হিউম্যান ডেভেলপমেন্ট-এ গ্র্যাজুয়েশন।
- Psychologist (DEIC): সাইকোলজিতে ব্যাচেলর ডিগ্রি।
- Audiologist (DEIC): RCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি (BASLP) বা সমতুল্য ডিগ্রি।
- Ophthalmic Assistant (DEIC): অপটোমেট্রি বা প্যারামেডিক্যাল অফথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সে ডিপ্লোমা এবং ৩ বছরের অভিজ্ঞতা।
- Psychologist (NTCP): সাইকোলজি/ MSW-তে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশন সহ কাউন্সেলিং-এ ২ বছরের অভিজ্ঞতা।
- Social Worker (NRC): যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন (BA/BSc/BCom) এবং ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা।
বয়সসীমা (Age Limit)
বয়সসীমা ০১ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী গণনা করা হবে:
- সোশ্যাল ওয়ার্কার (NRC): ২০ থেকে ৪০ বছর।
- অন্যান্য সমস্ত পদ: সর্বোচ্চ ৪০ বছর।
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন (Monthly Remuneration)
নির্বাচিত প্রার্থীদের মাসিক কনসোলিডেটেড বেতন দেওয়া হবে:
- Counsellor (RKSK): ২০,০০০/- টাকা।
- Psychologist (DEIC): ২০,০০০/- টাকা।
- Psychologist (NTCP): ২৮,০০০/- টাকা।
- Audiologist & Speech Therapist: ২৫,০০০/- টাকা।
- Ophthalmic Assistant: ১৮,০০০/- টাকা।
- Social Worker: ১৮,০০০/- টাকা।
- আরো পড়ুন:- ব্যাংক অফ ইন্ডিয়াতে ৪০০টি শূন্যপদে কর্মী নিয়োগ
- আরো পড়ুন:- ব্যাংক অফ ইন্ডিয়াতে ৪০০টি শূন্যপদে কর্মী নিয়োগ
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
প্রার্থীদের নির্বাচন করা হবে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে:
- একাডেমিক স্কোর যাচাই: শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে।
- লিখিত পরীক্ষা / কম্পিউটার টেস্ট: নির্দিষ্ট পদের জন্য (যেমন Social Worker, Audiologist) লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্ট হবে।
- ইন্টারভিউ (Interview): ১০-১৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন? (How to Apply)
- প্রথমে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in-এ যান।
- 'E-Governance' সেকশনে গিয়ে 'Online Recruitment'-এ ক্লিক করুন।
- 'CMOH Purulia Recruitment' লিংকটি সিলেক্ট করুন এবং নিজের নাম রেজিস্টার করুন।
- আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন ফি অনলাইনে জমা দিন (যদি প্রযোজ্য হয়)।
- আবেদন সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখুন, যা ভেরিফিকেশনের সময় লাগবে।
IMPORTANT LINKS
| অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF) | ডাউনলোড করুন |
| অনলাইনে আবেদন করুন | আবেদন লিংক |
| অফিসিয়াল ওয়েবসাইট | wbhealth.gov.in |
FAQ - সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১. এই নিয়োগটি কোন জেলার জন্য?
উত্তর: এটি পুরুলিয়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের (CMOH Purulia) নিয়োগ ।
২. অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে (রেজিস্ট্রেশন শেষ ০৮ জানুয়ারি) ।
৩. মোট কতগুলি শূন্যপদ রয়েছে?
উত্তর: বিভিন্ন পদে মোট ১০টি শূন্যপদ রয়েছে ।
৪. অফলাইনে কি আবেদনপত্র পাঠানো যাবে?
উত্তর: না, কোনো হার্ডকপি অফিসে পাঠানোর প্রয়োজন নেই, শুধুমাত্র ভেরিফিকেশনের সময় লাগবে ।
৫. বয়সসীমা কত চাওয়া হয়েছে?
উত্তর: ০১/০৪/২০২৫ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর ।
৬. নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে?
উত্তর: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কম্পিউটার টেস্ট/ইন্টারভিউয়ের মাধ্যমে ।
৭. আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ কবে?
উত্তর: রেজিস্ট্রেশনের শেষ তারিখ অর্থাৎ ০৮ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ফি জমা দিতে হবে ।
৮. ভেরিফিকেশনের সময় কী লাগবে?
উত্তর: অনলাইন আবেদনের প্রিন্ট কপি এবং সমস্ত আসল নথিপত্র (মার্কশিট, অ্যাডমিট, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি) ।
