ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) সম্প্রতি লেভেল-১ (গ্রুপ ডি) পদে কর্মী নিয়োগের জন্য CEN 08/2024 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা ভারত জুড়ে মোট ২০,০০০+ টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ বা আইটিআই (ITI) যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে এই চাকরির বিশদ বিবরণ, যোগ্যতা এবং আবেদনের পদ্ধতি আলোচনা করা হলো।
RRB Group D (Level-1) Recruitment 2025 (CEN 08/2024)
Recruitment Overview
| সংস্থা (Organization) | Indian Railways (RRB/RRC) |
| বিজ্ঞপ্তি নম্বর (Advt No) | CEN No. RRB 09/2025 |
| পদের নাম (Post Name) | Group D / Level-1 Posts |
| মোট শূন্যপদ (Total Vacancy) | ২০,০০০ টি (Tentative) |
| আবেদনের মাধ্যম (Application Mode) | অনলাইন (Online) |
| চাকরির স্থান | সারা ভারত (All India) |
| আবেদন শুরুর তারিখ | ২১/০১/২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২০/০২/২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | indianrailways.gov.in |
-
আরো পড়ুন:-
ব্যাংক অফ ইন্ডিয়াতে ৪০০টি শূন্যপদে কর্মী নিয়োগ
শূন্যপদ সংখ্যা (Post-wise Vacancy Details)
নিচে বিভিন্ন পদের সম্ভাব্য শূন্যপদের তালিকা দেওয়া হলো:
| পদের নাম (Post Name) | মোট শূন্যপদ |
|---|---|
| Track Maintainer Grade IV | |
| Pointsman (Traffic) | |
| Assistant (Workshop) | |
| Assistant (C&W) | |
| Assistant (S&T) | |
| Assistant (TL & AC) | |
| Assistant (Track Machine) | |
| অন্যান্য পদ (Others) | |
| সর্বমোট (Total) | ২০,০০০+ |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (10th Pass) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অথবা, এনসিভিটি (NCVT) বা এসসিভিটি (SCVT) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট থাকতে হবে।
- অথবা, রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ (NAC) সম্পন্ন করা প্রার্থীরাও আবেদনের যোগ্য।
- দ্রষ্টব্য: নির্দিষ্ট টেকনিক্যাল পদের জন্য ITI বাধ্যতামূলক হতে পারে, বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন।
-
আরো পড়ুন:-
মাধ্যমিক পাশে BSF-এ ৫৪৯ টি কনস্টেবল নিয়োগ
বয়সসীমা (Age Limit)
- সাধারণ (UR) প্রার্থীদের জন্য: ১৮ থেকে ৩৬ বছর।
- OBC (NCL) প্রার্থীদের জন্য: ৩ বছরের ছাড় (১৮-৩৯বছর)।
- SC/ST প্রার্থীদের জন্য: ৫ বছরের ছাড় (১৮-৪১ বছর)।
বেতন (Salary)
নির্বাচিত প্রার্থীদের ৭ম পে কমিশন অনুযায়ী লেভেল-১ পে ম্যাট্রিক্সে বেতন দেওয়া হবে। মূল বেতন (Basic Pay) ১৮,০০০/- টাকা এবং সাথে ডিএ (DA), এইচআরএ (HRA) ও অন্যান্য সরকারি ভাতা যুক্ত হবে।
আবেদন ফি (Application Fee)
- জেনারেল এবং OBC পুরুষ প্রার্থী: ৫০০/- টাকা (পরীক্ষায় বসলে ৪০০ টাকা ফেরতযোগ্য)।
- SC, ST, মহিলা, EWS এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণী: ২৫০/- টাকা (পরীক্ষায় বসলে পুরো ২৫০ টাকা ফেরতযোগ্য)।
- ফি জমা দেওয়ার মাধ্যম: অনলাইন (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, UPI)।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
প্রার্থীদের নির্বাচন করা হবে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে:
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT): ১০০ নম্বরের পরীক্ষা (সময় ৯০ মিনিট)। বিষয়: জেনারেল সায়েন্স, গণিত, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস।
- শারীরিক সক্ষমতার পরীক্ষা (PET): পুরুষদের জন্য ৩৫ কেজি ওজন নিয়ে ১০০ মি দৌড় এবং ৪ মিনিটে ১০০০ মি দৌড়। মহিলাদের জন্য ২০ কেজি ওজন নিয়ে ১০০ মি দৌড় এবং ৫ মিনিট ৪০ সেকেন্ডে ১০০০ মি দৌড়।
- নথিপত্র যাচাই (Document Verification): আসল সার্টিফিকেট যাচাইকরণ।
- মেডিকেল পরীক্ষা (Medical Examination): রেলওয়ের নির্দিষ্ট মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী।
- আরো পড়ুন:- বনগাঁ SDO অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
কিভাবে আবেদন করবেন? (How to Apply)
- প্রথমে আপনার নির্দিষ্ট রেলওয়ে জোন (RRB) এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- 'CEN 09/2025 Apply Online' লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
- আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ফটো-স্বাক্ষর আপলোড করুন।
- আবেদন ফি অনলাইনে জমা দিন।
- আবেদনপত্রটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখুন।
IMPORTANT LINKS
| অফিসিয়াল বিজ্ঞপ্তি (PDF) | ডাউনলোড করুন |
| অনলাইনে আবেদন করুন | আবেদন লিংক (Link Active - 22 January 2026) |
| অফিসিয়াল ওয়েবসাইট | indianrailways.gov.in |
FAQ - সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
১. এই নিয়োগে পদের নাম কী?
উত্তর: আরআরবি গ্রুপ ডি (লেভেল-১) পদ।
২. মোট কতগুলি শূন্যপদ রয়েছে?
উত্তর: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২০,০০০+ টি শূন্যপদ রয়েছে।
৩. অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
৪. শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
উত্তর: মাধ্যমিক পাশ অথবা আইটিআই (ITI) পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫. বয়সসীমা কত চাওয়া হয়েছে?
উত্তর: ১৮ থেকে ৩৬ বছর
৬. আবেদন ফি কত?
উত্তর: জেনারেল/OBC-দের জন্য ৫০০ টাকা এবং SC/ST/মহিলাদের জন্য ২৫০ টাকা।
৭. পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং আছে?
উত্তর: হ্যাঁ, প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কাটা হবে।
৮. নিয়োগ পদ্ধতি কী?
উত্তর: কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), শারীরিক পরীক্ষা (PET) এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে।
