Type Here to Get Search Results !

যুব সাথী প্রকল্প Online Apply | Yuva Sathi Prakalpa Online Apply Guide

যুব সাথী প্রকল্প Online Apply Link

যুব সাথী প্রকল্প Online Apply করবো কিভাবে
Yuva Sathi Prakalpa Online Apply

নমস্কার বন্ধুরা,

আজকের এই পোস্টে আমরা বিস্তারিত জানবো ‘যুব সাথী প্রকল্প’ (Yuva Sathi Prakalpa)-এ কীভাবে অনলাইনে আবেদন করবেন। আপনারা হয়তো জানেন, অফলাইনে ফর্ম জমা নেওয়ার পাশাপাশি বর্তমানে সরকার এই প্রকল্পের আবেদন অনলাইনের মাধ্যমেও গ্রহণ করছে। বাড়িতে বসে খুব সহজেই নিজের মোবাইল বা কম্পিউটার থেকে কীভাবে আবেদন করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো।

যুব সাথী প্রকল্প অনলাইন আবেদন ২০২৬

‘যুব সাথী প্রকল্প’-এর অনলাইন আবেদন প্রক্রিয়া গত ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা এখন সরাসরি পোর্টাল থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:

প্রথম পর্যায়: রেজিস্ট্রেশন ও লগ-ইন

  • ধাপ ১: প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন: অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক
  • ধাপ ২: সেখানে ‘Apply Online’ অপশনটি নির্বাচন করুন।
  • ধাপ ৩: আপনার সচল মোবাইল নম্বরটি লিখুন এবং Captcha কোডটি সঠিক ভাবে পূরণ করুন।
  • ধাপ ৪: এরপর ‘Get OTP’ বাটনে ক্লিক করুন।
  • ধাপ ৫: আপনার ফোনে আসা OTP টি নির্দিষ্ট স্থানে বসিয়ে ‘Verify PIN’-এ ক্লিক করুন।

দ্বিতীয় পর্যায়: ফর্ম ফিলাপ

লগ-ইন সফল হলে আপনাকে অ্যাপলিকেশন ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। এখানে আপনাকে মূলত তিনটি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে:

  1. Basic Details
  2. Documents Upload
  3. Final Submit

❏ Basic Details: এই অপশনে ক্লিক করে আপনার নাম, আধার নম্বর, জন্ম তারিখ, লিঙ্গ, এবং পেশার মতো ব্যক্তিগত তথ্যগুলি পূরণ করুন। বিশেষ সতর্কতা: আপনার ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ, IFSC কোড এবং অ্যাকাউন্ট নম্বরটি খুব মনোযোগ দিয়ে পূরণ করবেন, কারণ এই অ্যাকাউন্টিতেই প্রকল্পের টাকা আসবে। এরপর ‘Save Basic Details’-এ ক্লিক করে পরের ধাপে যান।

❏ Documents Upload: এই পেজে আপনাকে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্ট লাগবে:

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (বয়স প্রমাণের জন্য)
  • মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা (যেখানে অ্যাকাউন্ট নম্বর ও নাম স্পষ্ট আছে)
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি
  • স্বাক্ষর (Signature)

সমস্ত ডকুমেন্ট সঠিক ভাবে আপলোড করার পর ‘Save Documents’ বাটনে ক্লিক করুন।

❏ Final Submit: সবশেষে ‘Final Submit’ পেজে গিয়ে ‘Self Declaration’ বক্সে টিক চিহ্ন দিন এবং ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন।


আবেদন হয়ে গেলে আপনি একটি Application ID পাবেন এবং আপনার পূরণ করা ফর্মটি দেখতে পাবেন। ভবিষ্যৎ প্রয়োজনের জন্য ফর্মটি প্রিন্ট বা পিডিএফ আকারে সেভ করে রাখতে ভুলবেন না।


ছবিসহ স্টেপ-বাই-স্টেপ গাইড দেখার জন্য নীচের পিডিএফটি ডাউনলোড করুন:

                                      

Top Post Ad

Bottom Post Ad

Show ad in Posts/Pages

WhatsAppJoin WhatsApp TelegramJoin Telegram