India Post GDS Recruitment Notification 2026
ভারতীয় ডাক বিভাগ (India Post) গ্রামীণ ডাক সেবক (GDS) পদে কর্মী নিয়োগের জন্য জানুয়ারি ২০২৬-এর বিজ্ঞপ্তি (Schedule-I) প্রকাশ করেছে। ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং ডাক সেবক পদে এই নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সার্কেল অনুযায়ী শূন্যপদের বিস্তারিত তালিকা এবং আবেদন ফি জমা দেওয়ার তথ্য নিচে দেওয়া হলো।
India Post GDS Recruitment 2026 (Schedule-I)
| বিজ্ঞপ্তি নম্বর (ADV NO) | 17-37/2025-GDS (Pt.I) |
| সংস্থা (Organization) | Department of Posts (India Post) |
| পদের নাম (Post Name) | GDS (BPM, ABPM & Dak Sevak) |
| মোট শূন্যপদ (Total Vacancy) | ২৮,৭৪০ টি |
| আবেদনের মাধ্যম (Application Mode) | অনলাইন (Online) |
| চাকরির স্থান | সারা ভারত (All India) |
| অফিসিয়াল ওয়েবসাইট | indiapost.gov.in |
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
| ইভেন্ট | তারিখ |
|---|---|
| রেজিস্ট্রেশন শুরু | ৩১/০১/২০২৬ |
| রেজিস্ট্রেশনের শেষ তারিখ | ১৪/০২/২০২৬ (বিকেল ৫টা পর্যন্ত) |
| আবেদন ও ফি জমা দেওয়ার শুরু | ০২/০২/২০২৬ |
| আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১৬/০২/২০২৬ (বিকেল ৫টা পর্যন্ত) |
| আবেদন সংশোধনের তারিখ (Edit Window) | ১৮/০২/২০২৬ থেকে ১৯/০২/২০২৬ |
শূন্যপদের তালিকা (Circle Wise Vacancy Details)
| রাজ্য/সার্কেল (State Name) | ভাষা (Language) | শূন্যপদ (No. Of Post) |
|---|---|---|
| Uttar Pradesh | Hindi | 3169 |
| West Bengal | Bengali / Hindi / English / Nepali | 2982 |
| Maharashtra | Konkani / Marathi | 3553 |
| Madhya Pradesh | Hindi | 2120 |
| Tamil Nadu | Tamil | 2009 |
| Gujarat | Gujarati | 1830 |
| Kerala | Malayalam | 1691 |
| Bihar | Hindi | 1347 |
| Odisha | Oriya | 1191 |
| Chhattisgarh | Hindi | 1155 |
| Andhra Pradesh | Telugu | 1060 |
| Karnataka | Kannada | 1023 |
| North Eastern | Bengali / Hindi / English / Manipuri / Mizo | 1014 |
| Jharkhand | Hindi | 908 |
| Assam | Assamese / Bengali / Bodo / Hindi / English | 639 |
| Rajasthan | Hindi | 634 |
| Telangana | Telugu | 609 |
| Himachal Pradesh | Hindi | 520 |
| Uttarakhand | Hindi | 445 |
| Haryana | Hindi | 270 |
| Jammu / Kashmir | Hindi / Urdu | 267 |
| Punjab | Punjabi / English / Hindi | 262 |
| Delhi | Hindi | 42 |
| সর্বমোট (Total) | ২৮,৭৪০ টি | |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাস (Secondary School Examination pass) হতে হবে।
- দশম শ্রেণীতে অংক (Mathematics) এবং ইংরেজি (English) বিষয় থাকা বাধ্যতামূলক।
- প্রার্থীকে স্থানীয় ভাষা (Local Language) সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং অন্তত দশম শ্রেণী পর্যন্ত স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার জ্ঞান (Knowledge of Computer), সাইকেল চালানো জানা (Knowledge of Cycling) এবং জীবিকা নির্বাহের উপযুক্ত ব্যবস্থা থাকা প্রয়োজন।
বয়সসীমা (Age Limit)
(আবেদনের শেষ তারিখ অনুযায়ী)
- ন্যূনতম বয়স: ১৮ বছর।
- সর্বোচ্চ বয়স: ৪০ বছর।
- সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ১০ বছরের বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন (Monthly Salary)
Time Related Continuity Allowance (TRCA) অনুযায়ী বেতন দেওয়া হবে:
| ক্যাটাগরি (Category) | TRCA Slab |
|---|---|
| BPM (Branch Postmaster) | ১২,০০০/- টাকা - ২৯,৩৮০/- টাকা |
| ABPM / Dak Sevak | ১০,০০০/- টাকা - ২৪,৪৭০/- টাকা |
আবেদন ফি (Application Fee)
আবেদনকারীকে শুধুমাত্র একটি নির্দিষ্ট ডিভিশনের (Division) জন্য আবেদন করতে হবে এবং সেই ডিভিশনের সমস্ত পদের জন্য ফি একবারই দিতে হবে।
| Category | Fees |
|---|---|
| General / OBC / EWS (Male) | ১০০/- টাকা |
| All Female / SC / ST / PwD / Transwomen | Nil (বিনামূল্যে) |
ফি জমা দেওয়ার মাধ্যম (Payment Mode):
- আবেদন ফি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে জমা করা যাবে।
- গ্রহনযোগ্য মাধ্যমগুলি হলো: Credit Card, Debit Card, Net Banking এবং UPI।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
- কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না।
- মাধ্যমিক পরীক্ষার (10th Standard) নম্বরের ভিত্তিতে অটোমেটেড মেরিট লিস্ট (Merit List) তৈরি করা হবে।
- মেরিট লিস্টে নাম থাকলে ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification)-এর জন্য ডাকা হবে।
- সিস্টেম জেনারেটেড মেরিট লিস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
কিভাবে আবেদন করবেন? (How to Apply)
আগ্রহী প্রার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে পারেন:
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gov.in/gdsonlineengagement-এ যান।
- 'Registration' লিংকে ক্লিক করে নিজের মোবাইল নম্বর ও ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করুন (৩১.০১.২০২৬ থেকে ১৪.০২.২০২৬)।
- রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করুন এবং আবেদন ফর্ম পূরণ করুন (০২.০২.২০২৬ থেকে ১৬.০২.২০২৬)।
- সার্কেল এবং ডিভিশন পছন্দ করুন এবং পোস্ট প্রেফারেন্স দিন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
- আবেদন ফি অনলাইনে জমা দিন (প্রযোজ্য হলে)।
- ফাইনাল সাবমিট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট নিয়ে রাখুন।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
| লিংকের নাম | লিংক |
|---|---|
| Official Website | Visit Now |
| Official Notification | Download Now |
| Online Registration Form | Click Here |
| Join My What's App Channel | JOIN NOW |
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. GDS 2026-এর আবেদনের শেষ তারিখ কবে?
উঃ ১৬ই ফেব্রুয়ারি ২০২৬।
২. আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী?
উঃ মাধ্যমিক (10th) পাস এবং অংক ও ইংরেজি বিষয় থাকতে হবে।
৩. বয়সসীমা কত?
উঃ ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
৪. আবেদন ফি কত?
উঃ জেনারেল/OBC পুরুষদের জন্য ১০০ টাকা। মহিলা এবং SC/ST/PwD-দের জন্য কোনো ফি লাগবে না।
৫. নিয়োগ পদ্ধতি কী?
উঃ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
৬. কতগুলি পোস্টের জন্য আবেদন করা যাবে?
উঃ একজন প্রার্থী শুধুমাত্র একটি ডিভিশনেই আবেদন করতে পারবেন, তবে সেই ডিভিশনের একাধিক পোস্ট প্রেফারেন্স দিতে পারবেন।
৭. আবেদন কি সংশোধন করা যাবে?
উঃ হ্যাঁ, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে আবেদন সংশোধন (Correction) করা যাবে।
