Join Indian Army as Officer | SSC Tech Recruitment 2026 for Men & Women Engineers | Apply Online
ভারতীয় সেনাবাহিনী (Indian Army) ৬৭তম শর্ট সার্ভিস কমিশন (SSC) টেকনিক্যাল পুরুষ (Technical Men) কোর্সের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অবিবাহিত পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মোট ৩৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। কোর্সের প্রশিক্ষণ অক্টোবর ২০২৬-এ শুরু হবে। বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।
Indian Army SSC Tech Recruitment 2026
| কোর্সের নাম | 67th SSC (Technical) Men - Oct 2026 |
| সংস্থা (Organization) | Indian Army (ভারতীয় সেনাবাহিনী) |
| পদ | কমিশন্ড অফিসার (Lieutenant) |
| মোট শূন্যপদ (Total Vacancy) | ৩৫০ টি |
| আবেদনের মাধ্যম (Application Mode) | অনলাইন (Online) |
| চাকরির স্থান | সারা ভারত (All India) |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.joinindianarmy.nic.in |
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
| ইভেন্ট | তারিখ ও সময় |
|---|---|
| আবেদন শুরু | ০৭ জানুয়ারি ২০২৬ (দুপুর ৩:০০টা) |
| আবেদনের শেষ তারিখ | ০৫ ফেব্রুয়ারি ২০২৬ (দুপুর ৩:০০টা) |
| কোর্স শুরুর সময় | অক্টোবর ২০২৬ |
শূন্যপদ সংখ্যা (Vacancy Details)
| ইঞ্জিনিয়ারিং স্ট্রিম | শূন্যপদ |
|---|---|
| Civil Engineering | ৭৫ |
| Computer Science | ৬০ |
| Electrical Engineering | ৩৩ |
| Electronics | ৬৪ |
| Mechanical | ১০১ |
| Misc Engineering Streams* | ১৭ |
| মোট | ৩৫০ টি |
*Misc Streams-এর মধ্যে রয়েছে: Plastic Tech, Remote Sensing, Ballistics, Bio Medical, Food Tech, Agriculture, Metallurgical, Rubber Tech, Chemical, Transportation, Mining, Nuclear, Textile ইত্যাদি।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
- প্রার্থীকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (B.E./B.Tech) পাস হতে হবে।
- যারা ইঞ্জিনিয়ারিং-এর শেষ বর্ষে (Final Year) পাঠরত, তারাও আবেদন করতে পারবেন। তবে তাদের ১লা অক্টোবর ২০২৬-এর মধ্যে পাস করার প্রমাণপত্র জমা দিতে হবে।
বয়সসীমা (Age Limit)
- ১লা অক্টোবর ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
- জন্মতারিখ ০২ অক্টোবর ১৯৯৯ থেকে ০১ অক্টোবর ২০০৬-এর মধ্যে হতে হবে (উভয় দিন অন্তর্ভুক্ত)।
- শুধুমাত্র অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন (Monthly Salary)
- ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড: ৫৬,১০০/- টাকা প্রতি মাস।
- কমিশন পাওয়ার পর পদ: লেফটেন্যান্ট (Lieutenant)।
- বেতন স্কেল (Level 10): ৫৬,১০০ - ১,৭৭,৫০০ টাকা।
- সাথে মিলিটারি সার্ভিস পে (MSP): ১৫,৫০০/- টাকা প্রতি মাস।
আবেদন ফি (Application Fee)
- ভারতীয় সেনাবাহিনীতে এই পদের জন্য আবেদন করতে কোনো ফি (Application Fee) লাগে না।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
- Shortlisting: ইঞ্জিনিয়ারিং ডিগ্রির নম্বরের (Cut-off percentage) ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।
- SSB Interview: শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ৫ দিনের SSB ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে (Stage I & II)।
- Medical Exam: ইন্টারভিউয়ে উত্তীর্ণদের ডাক্তারি পরীক্ষা হবে।
- Merit List: সবশেষে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
কিভাবে আবেদন করবেন? (How to Apply)
আগ্রহী প্রার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে পারেন:
- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in-এ যান।
- 'Officers Entry Apply/Login' অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন (যদি আগে না করা থাকে)।
- রেজিস্ট্রেশন করার পর লগইন করুন এবং 'Apply Online' বাটনে ক্লিক করুন।
- 'Short Service Commission Technical Course'-এর পাশে 'Apply' লিংকে ক্লিক করুন।
- ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য সঠিক ভাবে পূরণ করুন এবং ফর্ম সাবমিট করুন।
- আবেদনের শেষ তারিখ ৫ই ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৩টে পর্যন্ত।
- ভবিষ্যতের জন্য আবেদনপত্রের দুটি কপি প্রিন্ট করে নিজের কাছে রাখুন।
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
| লিংকের নাম | লিংক |
|---|---|
| Official Website | Visit Now |
| Official Notification | Download Now |
| Apply Online | Click Here |
| Join My What's App Channel | JOIN NOW |
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. Indian Army SSC Tech 67-এর বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে?
উঃ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরু ৭ই জানুয়ারি ২০২৬ ।
২. আবেদনের শেষ তারিখ কবে?
উঃ ৫ই ফেব্রুয়ারি ২০২৬ ।
৩. মোট কতগুলি শূন্যপদ আছে?
উঃ মোট ৩৫০টি শূন্যপদ রয়েছে ।
৪. শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
উঃ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে ডিগ্রি (B.E/B.Tech) পাস হতে হবে ।
৫. ফাইনাল ইয়ারের ছাত্ররা কি আবেদন করতে পারবে?
উঃ হ্যাঁ, তবে ১লা অক্টোবর ২০২৬-এর মধ্যে ডিগ্রি কমপ্লিট করার প্রমাণ দিতে হবে ।
৬. আবেদন ফি কত?
উঃ কোনো আবেদন ফি লাগবে না।
৭. বয়সসীমা কত?
উঃ ২০ থেকে ২৭ বছর (১লা অক্টোবর ২০২৬ অনুযায়ী) ।
৮. বিবাহিতরা কি আবেদন করতে পারবে?
উঃ না, শুধুমাত্র অবিবাহিত পুরুষরা আবেদন করতে পারবেন ।
৯. ট্রেনিং কোথায় হবে?
উঃ অফিসার্স ট্রেনিং একাডেমি (OTA), গয়া/চেন্নাই ।
১০. ট্রেনিং-এর সময় বেতন কত?
উঃ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫৬,১০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে ।
