Type Here to Get Search Results !

স্বাস্থ্য ও পুষ্টি বিজ্ঞান বাছাই করা ৫০টি জিকে প্রশ্ন ও উত্তর | Health & Nutrition GK MCQ

Health and Nutrition GK in Bengali: 50 Important MCQ Mock Test

স্বাস্থ্য ও পুষ্টি বিজ্ঞান বাছাই করা ৫০টি জিকে প্রশ্ন ও উত্তর | Health & Nutrition GK MCQ
Health and Nutrition GK in Bengali

নমস্কার বন্ধুরা,
EduJobPoint-এ আপনাদের স্বাগত। যেকোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে জীবনবিজ্ঞান (Life Science) একটি ভীষণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়ের অন্যতম প্রধান একটি অধ্যায় হলো 'স্বাস্থ্য ও পুষ্টি বিজ্ঞান' (Health and Nutrition)

আজকের এই পর্বে আমরা ভিটামিন, পুষ্টি, মানবদেহের রোগ ও প্রতিকার সম্পর্কিত বাছাই করা ৫০টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন (MCQ) নিয়ে আলোচনা করব।

বিশেষ করে পশ্চিমবঙ্গ পুলিশ (WBP Constable & SI), কলকাতা পুলিশ (KP), রেলওয়ে (RRB NTPC & Group D), পিএসসি ক্লার্কশিপ (PSC Clerkship), মিসলেনিয়াস (Miscellaneous), ফুড এসআই (Food SI) এবং নার্সিং (ANM/GNM) পরীক্ষার প্রস্তুতির জন্য এই নোটসটি খুবই গুরুত্বপূর্ণ হবে।

স্বাস্থ্য পুষ্টি বিজ্ঞান


1. কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
[ক] ভিটামিন A
[খ] ভিটামিন B
[গ] ভিটামিন D
[ঘ] ভিটামিন E


2. 'মায়োপিয়া' শরীরের কোন অঙ্গের রোগ?
[ক] হাড়
[খ] যকৃৎ
[গ] চোখ
[ঘ] দাঁত


3. 'টিউবারকুলোসিস' (TB) শরীরের কোন অঙ্গের রোগ?
[ক] যকৃৎ
[খ] প্লীহা
[গ] পাকস্থলী
[ঘ] ফুসফুস


4. মহিলাদের বন্ধ্যাত্বের কারণ কোন ভিটামিনের অভাব?
[ক] ভিটামিন E
[খ] ভিটামিন D
[গ] ভিটামিন C
[ঘ] ভিটামিন B12


5. কোন রোগের ক্ষেত্রে 'ইনসুলিন' প্রয়োগ করা হয়?
[ক] ডায়াবেটিস
[খ] বেরিবেরি
[গ] কলেরা
[ঘ] টিউবারকুলোসিস


6. রক্তের লোহিত কণিকার স্বল্পতার জন্য কোন রোগ হয়?
[ক] মধুমেহ
[খ] রক্তাল্পতা (Anemia)
[গ] ক্ষুধামান্দ্য
[ঘ] দৃষ্টিশক্তির স্বল্পতা


7. 'রিউমাটিজম' শরীরের কোন অংশের রোগ?
[ক] যকৃৎ
[খ] ফুসফুস
[গ] হাড়ের জোড় (Joints)
[ঘ] স্নায়ুতন্ত্র


8. ক্যাটারাক্ট (Cataract) শরীরের কোন অঙ্গের রোগ?
[ক] যকৃৎ
[খ] নাক
[গ] চোখ
[ঘ] পিত্ত


9. কমলালেবু এবং অন্যান্য লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়?
[ক] ভিটামিন B12
[খ] ভিটামিন D
[গ] ভিটামিন E
[ঘ] ভিটামিন C


10. শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্তীকরণ (Oxygen assimilation) করে?
[ক] প্লীহা
[খ] হৃদপিণ্ড
[গ] ফুসফুস
[ঘ] কোনোটিই নয়


11. ভিটামিন-B মূলত কোথায় পাওয়া যায়?
[ক] তরকারির খোসায়
[খ] মাংসে
[গ] ডিম-এ
[ঘ] মাছ-এ


12. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
[ক] ভিটামিন K
[খ] ভিটামিন A
[গ] ভিটামিন D
[ঘ] ভিটামিন B12


13. 'রিকেট' রোগের প্রভাব কোথায় পড়ে?
[ক] চোখে
[খ] হাড়-এ
[গ] দাঁত-এ
[ঘ] মস্তিষ্কে


14. 'স্কার্ভি' রোগের কারণ কোন ভিটামিনের অভাব?
[ক] ভিটামিন A
[খ] ভিটামিন B
[গ] ভিটামিন E
[ঘ] ভিটামিন C


15. স্কার্ভি রোগের লক্ষণ কী?
[ক] ঘুম না হওয়া
[খ] মাড়ি থেকে রক্ত পড়া
[গ] হাড় ক্ষয়ে যাওয়া
[ঘ] রাতকানা


16. রাতকানা রোগের কারণ কোন ভিটামিনের অভাব?
[ক] ভিটামিন A
[খ] ভিটামিন K
[গ] ভিটামিন D
[ঘ] ভিটামিন C


17. 'মধুমেহ' বা ডায়াবেটিস রোগটি মানব শরীরের কোন প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে?
[ক] থাইরয়েড
[খ] প্যানক্রিয়াস (অগ্ন্যাশয়)
[গ] মস্তিষ্ক
[ঘ] হৃদপিণ্ড


18. 'ডিপথেরিয়া' রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে?
[ক] মস্তিষ্ক
[খ] স্নায়ুতন্ত্র
[গ] শ্বাসনালী
[ঘ] পাকস্থলী


19. গলগণ্ড রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে?
[ক] স্নায়ুতন্ত্র
[খ] দাঁত
[গ] যকৃৎ
[ঘ] থাইরয়েড গ্রন্থি


20. 'মেনেনজাইটিস' রোগটি শরীরের কোন অংশকে ক্ষতিগ্রস্ত করে?
[ক] সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্ক
[খ] হৃদপিণ্ড
[গ] ফুসফুস
[ঘ] প্লীহা


21. নিউমোনিয়া শরীরের কোন অংশকে প্রভাবিত করে?
[ক] দাঁত
[খ] গলা
[গ] ফুসফুস
[ঘ] চোখ


22. পায়রিয়া মানব শরীরের কোন অংশের রোগ?
[ক] শ্বাসনালী
[খ] মাড়ি
[গ] যকৃৎ
[ঘ] মজ্জা


23. রিউমাটিজম বা গিট বাত শরীরের কোন অংশকে প্রভাবিত করে?
[ক] যকৃৎ
[খ] সুষুম্নাকাণ্ড
[গ] হাড়-এর জোড়া
[ঘ] স্নায়ুতন্ত্র


24. ট্রাকোমা মানব শরীরের কোন অঙ্গের রোগ?
[ক] যকৃৎ
[খ] ফুসফুস
[গ] স্নায়ুতন্ত্র
[ঘ] চোখ


25. নিম্নলিখিত কোনটি কৃমি ঘটিত রোগ?
[ক] হেপাটাইটিস
[খ] অ্যামিবায়োসিস
[গ] আসক্যারিয়েসিস
[ঘ] জিয়ার্ডিয়াসিস


26. নিম্নলিখিত কোন গ্যাসটি লোহিত কণিকায় ভাঙ্গন ঘটায়?
[ক] কার্বন মনোক্সাইড
[খ] ইথিলিন
[গ] ওজোন
[ঘ] অ্যামোনিয়া


27. নিম্নলিখিত কোন পদার্থটি দন্তক্ষয় রোধে সাহায্য করে?
[ক] ক্লোরিন
[খ] ফ্লোরাইড
[গ] ফ্লুরিড
[ঘ] ব্রোমাইড


28. যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে প্রাণীদেহে সুষ্ঠু বিকাশ ঘটায় তাকে কী বলে?
[ক] চলন
[খ] বৃদ্ধি
[গ] পুষ্টি
[ঘ] কোনোটাই নয়


29. নিম্নলিখিত কোন যন্ত্রটি রক্ত পরিশুদ্ধ করতে ব্যবহৃত হয়?
[ক] ইউ.এস.জি মেশিন
[খ] স্টেথোস্কোপ
[গ] ডায়ালিসিস মেশিন
[ঘ] ইসিজি মেশিন


30. মানব হৃদপিণ্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়?
[ক] ডান অলিন্দ
[খ] ডান নিলয়
[গ] বাম অলিন্দ
[ঘ] বাম নিলয়


31. শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায়?
[ক] কলারসে
[খ] গ্লোমেরুলাসে
[গ] প্লাজমায়
[ঘ] রক্ত জালিকায়


32. পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক ক্ষরিত হয় না?
[ক] পাকস্থলী
[খ] মুখগহ্বর
[গ] যকৃৎ
[ঘ] অগ্ন্যাশয়


33. 'ইন্টারফেরন' কী?
[ক] নিউরোপ্রোটিন
[খ] গ্লাইকোপ্রোটিন
[গ] প্লাজমাপ্রোটিন
[ঘ] লব্ধ প্রোটিন


34. নিম্নলিখিত কোটি থেকে টায়ালিন ক্ষরিত হয়?
[ক] পিত্তাশয়
[খ] ক্ষুদ্রান্ত্র
[গ] লালাগ্রন্থি
[ঘ] অগ্ন্যাশয়


35. কোনটি অচল অস্থিসন্ধি (Immovable Joint)?
[ক] পিভট সন্ধি
[খ] কজি সন্ধি
[গ] সাইনোভিয়াল সন্ধি
[ঘ] করোটির সন্ধি


36. পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়?
[ক] যকৃৎ
[খ] ক্ষুদ্রান্ত্র
[গ] বৃহদন্ত্র
[ঘ] অগ্ন্যাশয়


37. মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?
[ক] অগ্ন্যাশয়
[খ] পিত্তাশয়
[গ] যকৃৎ
[ঘ] প্লীহা


38. মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি?
[ক] ফিমার
[খ] মেলিয়াস
[গ] রেডিয়াম
[ঘ] পঞ্জরাস্থি


39. নিম্নলিখিত কোনটি শ্রবণ গ্রাহক কোষ?
[ক] রড ও কোণ কোষ
[খ] প্যারাইটাল
[গ] কেশ কোষ (Hair Cells)
[ঘ] অক্সিনটিক


40. রক্তে শ্বেতকণিকার সংখ্যা কমে গেলে কী ঘটে?
[ক] অ্যান্টিবডি বৃদ্ধি পায়
[খ] অ্যান্টিবডি হ্রাস পায়
[গ] অ্যান্টিজেন বৃদ্ধি পায়
[ঘ] অ্যান্টিজেন শেষ হয়ে যায়


41. মানবদেহের পিত্তরস (Bile) কোথায় উৎপন্ন হয়?
[ক] পিত্তথলি
[খ] যকৃৎ
[গ] অগ্ন্যাশয়
[ঘ] পাকস্থলী


42. ভিটামিন-A এর রাসায়নিক নাম কী?
[ক] ক্যালসিফেরল
[খ] রেটিনল
[গ] টোকোফেরল
[ঘ] থিয়ামিন


43. কোন ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়?
[ক] ভিটামিন A
[খ] ভিটামিন D
[গ] ভিটামিন C
[ঘ] ভিটামিন K


44. রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন?
[ক] ভিটামিন K
[খ] ভিটামিন E
[গ] ভিটামিন A
[ঘ] ভিটামিন C


45. আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
[ক] বেরিবেরি
[খ] রাতকানা
[গ] গলগণ্ড (Goiter)
[ঘ] স্কার্ভি


46. দুধে কোন ভিটামিন থাকে না?
[ক] ভিটামিন A
[খ] ভিটামিন B
[গ] ভিটামিন C
[ঘ] ভিটামিন D


47. ১ গ্রাম ফ্যাট থেকে কত শক্তি পাওয়া যায়?
[ক] ৪.১ ক্যালরি
[খ] ৯.৩ ক্যালরি
[গ] ৭.২ ক্যালরি
[ঘ] ৫.৬ ক্যালরি


48. মানবদেহে ইউরিয়া প্রস্তুত হয় কোথায়?
[ক] কিডনি
[খ] যকৃৎ
[গ] ফুসফুস
[ঘ] অন্ত্র


49. জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি?
[ক] A, D, E, K
[খ] B এবং C
[গ] শুধুমাত্র A
[ঘ] শুধুমাত্র D


50. পেপসিন উৎসেচক কোন খাদ্য পাচিত করে?
[ক] শর্করা
[খ] ফ্যাট
[গ] প্রোটিন
[ঘ] ভিটামিন


Top Post Ad

Bottom Post Ad

Show ad in Posts/Pages