First Indian Woman GK Quiz in Bengali
নমস্কার বন্ধুরা,
EduJobPoint-এ আপনাদের স্বাগত। যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় 'ভারতের প্রথম' (First in India) টপিকটি থেকে প্রশ্ন আসবেই। বিশেষ করে 'প্রথম ভারতীয় মহিলা' (First Indian Woman) বিভাগটি স্ট্যাটিক জিকের (Static GK) অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।
আজকের এই পর্বে আমরা "প্রথম ভারতীয় মহিলা" সম্পর্কিত বাছাই করা ৫০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর ও ব্যাখ্যা সহ নিয়ে আলোচনা করব। ইন্দিরা গান্ধী, সরোজিনী নায়ডু, কল্পনা চাওলা থেকে শুরু করে মিতালী রাজ—সবার কৃতিত্ব ও রেকর্ড এখানে তুলে ধরা হয়েছে। বিগত বছরের WBP, Rail, SSC এবং PSC পরীক্ষায় এই প্রশ্নগুলি প্রায় এসেছে।
নিচে প্রতিটি প্রশ্নের সাথে 'Show Answer' বাটন দেওয়া আছে, যাতে আপনারা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারেন। চলুন আর সময় অপচয় না করে, আজকের কুইজটি শুরু করা যাক।
প্রথম ভারতীয় মহিলা প্রশ্ন উত্তর
1. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?
[ক] মাতঙ্গিনী হাজরা
[খ] প্রীতিলতা ওয়াদ্দেদার
[গ] সরোজিনী নায়ডু
[ঘ] অ্যানি বেসান্ত
2. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে?
[ক] প্রতিভা পাটিল
[খ] ইন্দিরা গান্ধী
[গ] দ্রৌপদী মুর্মু
[ঘ] সুচেতা কৃপালিনী
3. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং প্রথম ভারতরত্নপ্রাপক মহিলা কে?
[ক] লতা মঙ্গেশকর
[খ] ইন্দিরা গান্ধী
[গ] মাদার টেরেসা
[ঘ] সরোজিনী নায়ডু
4. ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
[ক] মমতা বন্দ্যোপাধ্যায়
[খ] মায়াবতী
[গ] সরোজিনী নায়ডু
[ঘ] সুচেতা কৃপালিনী
5. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
[ক] অ্যানি বেসান্ত
[খ] বিজয়লক্ষ্মী পন্ডিত
[গ] সরোজিনী নায়ডু
[ঘ] পদ্মজা নাইডু
6. লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ বা স্পিকার কে ছিলেন?
[ক] মীরা কুমার
[খ] সুষমা স্বরাজ
[গ] শীলা দীক্ষিত
[ঘ] সুমিত্রা মহাজন
7. ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী বা ক্যাবিনেট মিনিস্টার কে ছিলেন?
[ক] সুচেতা কৃপালিনী
[খ] বিজয়লক্ষ্মী পন্ডিত
[গ] সরোজিনী নায়ডু
[ঘ] রাজকুমারী অমৃত কাউর
8. ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী কে ছিলেন?
[ক] অমৃত কাউর
[খ] সুচেতা কৃপালিনী
[গ] বিজয়লক্ষ্মী পন্ডিত
[ঘ] সরোজিনী নায়ডু
9. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর কে ছিলেন?
[ক] বিজয়লক্ষ্মী পন্ডিত
[খ] কিরণ বেদী
[গ] অরুন্ধতি রায়
[ঘ] সি বি মুথাম্মা
10. ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন?
[ক] কিরণ বেদী
[খ] সুকুমা সেন
[গ] রমা দেবী
[ঘ] টি এন সেশন
11. ভারতের প্রথম মহিলা আইপিএস (IPS) অফিসার কে?
[ক] কাঞ্চন চৌধুরী
[খ] কিরণ বেদী
[গ] আরতি সাহা
[ঘ] আন্না জর্জ
12. ভারতের প্রথম মহিলা আইএএস (IAS) অফিসার কে?
[ক] কিরণ বেদী
[খ] রমা দেবী
[গ] ইশা বসন্ত
[ঘ] আন্না জর্জ মালহোত্রা
13. ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল কে হয়েছিলেন?
[ক] পি বন্দোপাধ্যায় (পদ্মাবতী বন্দোপাধ্যায়)
[খ] গুঞ্জন সাক্সেনা
[গ] পুনীতা অরোরা
[ঘ] হিতা শরমা
14. মার্চেন্ট নেভির প্রথম মহিলা অফিসার কে?
[ক] রাধিকা মেনন
[খ] সোনালী ব্যানার্জী
[গ] ভার্তিকা জোশী
[ঘ] উজ্জ্বলা পাটিল
15. রিজার্ভ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে ছিলেন?
[ক] শ্যামলা গোপীনাথ
[খ] অরুন্ধতি ভট্টাচার্য
[গ] জে কে উদেশী
[ঘ] ঊষা থোরাট
16. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
[ক] আন্না চন্ডি
[খ] লীলা সেট
[গ] রুমা পাল
[ঘ] মীরা সাহিব ফাতিমা বিবি
17. হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি (Chief Justice) কে ছিলেন?
[ক] ফাতিমা বিবি
[খ] মঞ্জুলা চেল্লুর
[গ] আন্না চন্ডি
[ঘ] লীলা সেট
18. হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
[ক] রোজা গুহ
[খ] আন্না চন্ডি
[গ] লীলা সেট
[ঘ] দুর্গা ব্যানার্জী
19. ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কে ছিলেন?
[ক] কাদম্বিনী গাঙ্গুলি
[খ] কর্নেলিয়া সোরাবজি
[গ] সরোজিনী নায়ডু
[ঘ] কামিনী রায়
20. ভারতের প্রথম মহিলা আইনজীবী কে ছিলেন?
[ক] লীলা সেট
[খ] কর্নেলিয়া সোরাবজি
[গ] রেজিনা গুহ
[ঘ] আন্না চন্ডি
21. ভারতের প্রথম মহিলা স্নাতক বা গ্র্যাজুয়েট কারা ছিলেন?
[ক] সরোজিনী নায়ডু ও আভা মাইতি
[খ] কামিনী রায় ও কাদম্বিনী গাঙ্গুলি
[গ] চন্দ্রমুখী বসু ও কামিনী রায়
[ঘ] কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু
22. ভারতের প্রথম মহিলা এম.এ. (M.A.) উত্তীর্ণ কে ছিলেন?
[ক] চন্দ্রমুখী বসু
[খ] রোকেয়া সাখাওয়াত
[গ] কামিনী রায়
[ঘ] কাদম্বিনী গাঙ্গুলি
23. ভারতের প্রথম মহিলা সাম্মানিক স্নাতক (Honours Graduate) কে ছিলেন?
[ক] কাদম্বিনী গাঙ্গুলি
[খ] চন্দ্রমুখী বসু
[গ] কামিনী রায়
[ঘ] স্বর্ণকুমারী দেবী
24. বাংলা সাহিত্যে প্রথম বিশিষ্ট মহিলা ঔপন্যাসিক কে ছিলেন?
[ক] স্বর্ণকুমারী দেবী
[খ] আশাপূর্ণা দেবী
[গ] লীলা মজুমদার
[ঘ] মহাশ্বেতা দেবী
25. ইংরেজি ভাষায় ভারতের প্রথম মহিলা কবি কে?
[ক] সরোজিনী নায়ডু
[খ] তরু দত্ত
[গ] অরুন্ধতি রায়
[ঘ] কমলা দাস
26. জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে?
[ক] আশাপূর্ণা দেবী
[খ] অমৃতা প্রীতম
[গ] কৃষ্ণা সোবতি
[ঘ] মহাশ্বেতা দেবী
27. সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা কে?
[ক] অনিতা দেশাই
[খ] মহাশ্বেতা দেবী
[গ] অমৃতা প্রীতম
[ঘ] অরুন্ধতি রায়
28. বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
[ক] ঝুম্পা লাহিড়ী
[খ] শোভা দে
[গ] অরুন্ধতি রায়
[ঘ] কিরণ দেশাই
29. ভারতের প্রথম মহিলা চিত্রকর (আধুনিক ধারার) কে ছিলেন?
[ক] সুনয়নী দেবী
[খ] অমৃতা শেরগিল
[গ] অঞ্জলি এলা মেনন
[ঘ] অর্পিতা সিং
30. ভারতীয় চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী কে ছিলেন?
[ক] নার্গিস
[খ] কমলাবাই গোখলে
[গ] দেবিকা রানী
[ঘ] দুর্গা খোটে
31. প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী মহিলা কে?
[ক] দেবিকা রানী
[খ] লতা মঙ্গেশকর
[গ] কানন দেবী
[ঘ] রুবি মায়ার্স
32. প্রথম অস্কারজয়ী ভারতীয় মহিলা কে?
[ক] রেসুল পুকুট্টি
[খ] এ আর রহমান
[গ] ভানু আথাইয়া
[ঘ] সত্যজিৎ রায়
33. পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম অভিনেত্রী কে?
[ক] মধুবালা
[খ] নার্গিস দত্ত
[গ] মীনা কুমারী
[ঘ] দেবিকা রানী
34. মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
[ক] সন্তোষ যাদব
[খ] ডিকি দোলমা
[গ] বাচেন্দ্রি পাল
[ঘ] অরুনিমা সিনহা
35. প্রতিবন্ধী হিসাবে মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
[ক] পূর্ণা মালাবথ
[খ] অরুনিমা সিনহা
[গ] মালাবথ পূর্ণা
[ঘ] প্রেমলতা আগরওয়াল
36. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা কে?
[ক] শিখা ট্যান্ডন
[খ] আরতি সাহা
[গ] বুলা চৌধুরী
[ঘ] ভক্তি শর্মা
37. জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী প্রথম মহিলা কে?
[ক] রেশমা শর্মা
[খ] বুলা চৌধুরী
[গ] আরতি সাহা
[ঘ] আরতি প্রধান
38. অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
[ক] সাইনা নেহওয়াল
[খ] কর্ণম মালেশ্বরী
[গ] মেরি কম
[ঘ] পি টি উষা
39. এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
[ক] সানিয়া মির্জা
[খ] কমলজিৎ সান্ধু
[গ] অঞ্জু ববি জর্জ
[ঘ] পি টি উষা
40. রাজীব গান্ধী খেলরত্ন (বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন) প্রাপ্ত প্রথম মহিলা কে?
[ক] অঞ্জলি ভাগবত
[খ] কুঞ্জরানি দেবী
[গ] কর্ণম মালেশ্বরী
[ঘ] মিতালী রাজ
41. আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ রানের অধিকারী প্রথম ভারতীয় মহিলা কে?
[ক] স্মৃতি মান্ধানা
[খ] মিতালী রাজ
[গ] হরমনপ্রীত কৌর
[ঘ] ঝুলন গোস্বামী
42. দাবার গ্র্যান্ডমাস্টার খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
[ক] তানিয়া সচদেব
[খ] এস বিজয়লক্ষ্মী
[গ] দ্রোণাবল্লী হারিকা
[ঘ] কোনেরু হাম্পি
43. মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা কে?
[ক] কল্পনা চাওলা
[খ] রাকেশ শর্মা
[গ] সিরিশা বান্দলা
[ঘ] সুনীতা উইলিয়ামস
44. ভারতের প্রথম মহিলা বিমান চালক বা পাইলট কে?
[ক] সরলা ঠকরাল
[খ] অবনী চতুর্বেদী
[গ] দুর্বা ব্যানার্জী
[ঘ] প্রিয়া ঝিংগান
45. ভারতের প্রথম মহিলা ট্রেন চালক কে?
[ক] রাজশ্রী সচদেব
[খ] সুরেখা যাদব
[গ] লক্ষ্মী সিং
[ঘ] মমতাজ কাজি
46. নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
[ক] সরোজিনী নায়ডু
[খ] ইন্দিরা গান্ধী
[গ] অরুন্ধতি রায়
[ঘ] মাদার টেরেসা
47. প্রথম ভারতীয় মিস ইউনিভার্স কে?
[ক] সুস্মিতা সেন
[খ] লারা দত্ত
[গ] হারনাজ সান্ধু
[ঘ] ঐশ্বর্য রাই
48. প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে?
[ক] যুক্তা মুখী
[খ] রিতা ফারিয়া
[গ] ঐশ্বর্য রাই
[ঘ] প্রিয়াঙ্কা চোপড়া
49. অশোক চক্র প্রাপ্ত প্রথম মহিলা কে?
[ক] নীরজা ভানোট
[খ] সন্তোষ যাদব
[গ] বাচেন্দ্রি পাল
[ঘ] কিরণ বেদী
50. আন্টার্কটিকা অভিযানকারী প্রথম ভারতীয় মহিলা কে?
[ক] অদিতি পান্ত
[খ] সুদীপ্তা সেনগুপ্ত
[গ] মেহের মুস
[ঘ] প্রিয়া ভেঙ্কটেশন
