পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় (CMOH) দৈনিক মজুরির ভিত্তিতে 'মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি)' পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ (Walk-in-Interview) প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের একটি প্যানেল তৈরি করা হবে এবং জেলার বিভিন্ন ব্লকে পোস্টিং দেওয়া হবে।
পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য দপ্তরে অপ্টোমেট্রি এমটি নিয়োগ ২০২৬
| ADV NO | CMOH/PbMd/2025-26/7672 |
| সংস্থা (Organization) | Office of the Chief Medical Officer of Health, Purba Medinipur |
| পদের নাম (Post Name) | Medical Technologist (Optometry) |
| মোট প্যানেল (Total Panel) | ৭৫ জনের প্যানেল তৈরি করা হবে |
| আবেদনের মাধ্যম (Application Mode) | ওয়াক-ইন-ইন্টারভিউ (সরাসরি উপস্থিতি) |
| প্রাথমিক প্রশিক্ষণের স্থান | পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক |
| অফিসিয়াল ওয়েবসাইট | purbamedinipur.gov.in |
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৩ ডিসেম্বর ২০২৫ |
| ইন্টারভিউ শুরু | ০৬ জানুয়ারি ২০২৬ |
| ইন্টারভিউএর শেষ তারিখ | ১৪ জানুয়ারি ২০২৬ |
| রিপোর্টিং সময় | সকাল ১১:০০ টা থেকে বিকেল ৪:০০ টা |
শূন্যপদ সংখ্যা (Trade-wise Vacancy Details)
| পদের নাম | মোট প্যানেল | দৈনিক মজুরি |
|---|---|---|
| Medical Technologist (Optometry) | ৭৫ জন | সর্বোচ্চ ১০০০/- টাকা প্রতি দিন (ক্যাম্প অনুযায়ী) |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification Criteria)
- পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে 'ব্যাচেলর ইন অপ্টোমেট্রি' (Bachelor in Optometry) ডিগ্রি থাকতে হবে।
- অথবা, পশ্চিমবঙ্গ প্যারা মেডিক্যাল কাউন্সিলের অধীনে স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি স্বীকৃত 'ডিপ্লোমা ইন অপ্টোমেট্রি' (Diploma in Optometry) ২ বছরের কোর্স পাশ হতে হবে।
- বাঞ্ছনীয় যোগ্যতা: কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট কোর্স বা তার বেশি জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
- ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি (Application Fee)
- বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো আবেদন ফি-এর কথা উল্লেখ করা হয়নি। সাধারণত এই ধরণের ওয়াক-ইন-ইন্টারভিউতে কোনো ফি প্রয়োজন হয় না।
- আরো পড়ুন:- বনগাঁ SDO অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ ২০২৫
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
প্রার্থী নির্বাচনের জন্য নিম্নলিখিত বিষয়গুলির ওপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হবে:
- একাডেমিক যোগ্যতা (৮০ নম্বর): ব্যাচেলর ডিগ্রির জন্য ৮০ নম্বর অথবা ডিপ্লোমার জন্য ৭০ নম্বর।
- অভিজ্ঞতা (১০ নম্বর): সরকারি কাজের অভিজ্ঞতার জন্য প্রতি বছর ২ নম্বর এবং বেসরকারি কাজের জন্য প্রতি বছর ১ নম্বর (সর্বোচ্চ ১০ নম্বর)।
- ইন্টারভিউ (১০ নম্বর): ১০ নম্বর।
কিভাবে আবেদন করবেন? (How to Apply)
- আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তির সাথে দেওয়া নির্ধারিত আবেদনপত্রটি (Application Format) এফোর সাইজ পেপারে প্রিন্ট করে পূরণ করতে হবে।
- পূরণ করা আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
- প্রয়োজনীয় নথি: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট, সেমিস্টার অনুযায়ী ডিপ্লোমা বা ডিগ্রির সার্টিফিকেট, যোগ্যতার প্রমাণপত্র, ভোটার বা আধার কার্ড এবং অভিজ্ঞতার প্রমাণপত্র (আসল ও ফটোকপি)।
- ইন্টারভিউয়ের স্থান: Office of the Chief Medical Officer of Health, Purba Medinipur (CMOH অফিস, তমলুক, পূর্ব মেদিনীপুর)।
- ইন্টারভিউয়ের শেষ তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬
গুরুত্বপূর্ণ লিংক (Important Links)
| অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
| অফিসিয়াল নোটিফিকেশন ও ফর্ম | Download Notice & Form |
📍দ্রষ্টব্য: সমস্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী দেওয়া হয়েছে, নিয়োগ সংক্রান্ত যেকোনো আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী / FAQ
১. এই নিয়োগটি কি স্থায়ী চাকরির জন্য?
উত্তর: না, এটি সম্পূর্ণ দৈনিক মজুরির ভিত্তিতে (Daily Wages Basis) অস্থায়ী নিয়োগ।
২. মোট কতজনকে প্যানেলভুক্ত করা হবে?
উত্তর: মোট ৭৫ জন অপ্টোমেট্রিস্টের একটি প্যানেল তৈরি করা হবে।
৩. ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: আগামী ০৬ জানুয়ারি ২০২৬ থেকে ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ইন্টারভিউ চলবে।
৪. বেতন বা সাম্মানিক কত?
উত্তর: প্রতি ক্যাম্প পিছু সর্বোচ্চ ১০০০/- টাকা করে দেওয়া হবে।
৫. বয়সের উর্ধ্বসীমা কত?
উত্তর: আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে (০১/১২/২০২৫ অনুযায়ী)।
৬. কাজের সময়সীমা কতদিন?
উত্তর: প্রয়োজন অনুযায়ী সপ্তাহে সর্বোচ্চ ৬ দিন (সোমবার থেকে শনিবার)
৭. আবেদনপত্র কোথায় পাওয়া যাবে?
উত্তর: অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ-এর দ্বিতীয় পৃষ্ঠায় আবেদনপত্রের ফরম্যাট দেওয়া আছে।
৮. পোস্টিং কোথায় হবে?
উত্তর: পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক বা মিউনিসিপ্যালিটিতে প্রয়োজন অনুযায়ী পোস্টিং দেওয়া হবে। স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।