Type Here to Get Search Results !

Bank of India [lastdate 05/01/2026]

Bank of India Requirement 2025
Bank of India Recruitment 2025

ব্যাংক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৫: ৫১৪টি ক্রেডিট অফিসার পদে আবেদন শুরু

ব্যাংক অফ ইন্ডিয়া (Bank of India - BOI) -এর পক্ষ থেকে  ক্রেডিট অফিসার (Credit Officer) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। যারা ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক, তারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করুন।

সংক্ষিপ্ত বিবরণ (Overview)

বিবরণ (Particulars) তথ্য (Details)
সংস্থার নাম ব্যাংক অফ ইন্ডিয়া (BOI)
পদের নাম ক্রেডিট অফিসার (Credit Officer - GBOM)
মোট শূন্যপদ ৫১৪ টি
চাকরির স্থান ভারত জুড়ে (All India)
আবেদনের মাধ্যম অনলাইন

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ (Important Dates)

Important Date
অনলাইনে আবেদন শুরু ২০ ডিসেম্বর ২০২৫
অনলাইন আবেদনের শেষ তারিখ ০৫ জানুয়ারি ২০২৫
পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে

আবেদন ফি (Application Fee)

ক্যাটেগরি (Category) ফি (Fee)
সাধারণ (General/Others  ৮৫০/- টাকা
SC / ST / PWD ১৭৫/- টাকা
আবেদন ফি শুধুমাত্র ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড,ইন্টারনেট ব্যাংকিং,UPI এর মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

পদের নাম যোগ্যতার মানদণ্ড
ক্রেডিট অফিসার
  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০% নম্বরসহ স্নাতক (Degree) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • সংরক্ষিত প্রার্থীদের জন্য বিশেষ ছাড়: তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) এবং বিশেষ সক্ষম (PWD) প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের ওপর ৫% শিথিলতা প্রদান করা হয়েছে। অর্থাৎ, তাঁরা ন্যূনতম ৫৫% নম্বর থাকলেই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
  • পূর্ব অভিজ্ঞতা সংক্রান্ত শর্ত: যে সমস্ত প্রার্থী ইতিপূর্বে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ঠিক একই পদে কর্মরত ছিলেন, তাঁরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে গণ্য হবেন না।

বয়সসীমা (Age Limit)

বয়স গণনা করা হবে ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী।

  • সর্বনিম্ন বয়স: ২৩ বছর
  • সর্বোচ্চ বয়স: ৪০ বছর

**সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্দিষ্ট মেয়াদে বয়সের ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

প্রার্থীদের নিচের ধাপগুলোর মাধ্যমে নির্বাচন করা হবে:

  1. অনলাইন পরীক্ষা (Online Written Test)
  2. গ্রুপ ডিসকাশন (GD - যদি প্রয়োজন হয়)
  3. ব্যক্তিগত সাক্ষাৎকার (Personal Interview)

আবেদন পদ্ধতি (How To Apply)

  1. প্রথমে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট bankofindia.co.in-এ যান।
  2. 'Career' সেকশনে গিয়ে নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
  3. 'Click here for New Registration' লিঙ্কে গিয়ে নাম ও ইমেইল দিয়ে নথিভুক্ত করুন।
  4. সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি (ছবি, সই, ডিগ্রি সার্টিফিকেট) আপলোড করুন।
  5. অনলাইনে আবেদন ফি পরিশোধ করুন।
  6. সবশেষে ফর্মটি সাবমিট করে কনফার্মেশন পেজটি প্রিন্ট আউট করে রাখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ (Important Links)

অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড (PDF) এখানে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

সঠিক তথ্যের জন্য আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন।

Top Post Ad

Bottom Post Ad

Show ad in Posts/Pages