SSC MTS | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | WBP Abgari Constable | WBP SI | WBP Constable ইত্যাদির মতো প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ ডিসেম্বর ২০২৫ জিকে কুইজে নতুন নিয়োগ, পুরষ্কার ও সম্মান, ব্যাংকিং নিউজ, প্রতিরক্ষা সংবাদ, জাতীয় সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, ক্রীড়া সংবাদ, রাষ্ট্রীয় সংবাদ এবং বিবিধ সংবাদ অন্তর্ভুক্ত রয়েছে। একজন শিক্ষার্থী বর্তমান বিষয়গুলিতে পূর্ণ নম্বর অর্জন করতে পারে যদি সে সর্বশেষ বর্তমান বিষয়গুলির সাথে ভালভাবে অবগত থাকে। এখানে এই নিবন্ধে আমরা ১৬ ডিসেম্বর ২০২৫ জিকে ক্যুইজের গুরুত্বপূর্ণ বর্তমান বিষয়গুলি আলোচনা করেছি ।
১৬ই ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স MCQ
প্রশ্ন ০১: ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধে ভারতের জয়কে স্মরণীয় করে রাখতে বিজয় দিবস কবে পালন করা হয়?
[ক] ১৫ ডিসেম্বর
[খ] ১৬ ডিসেম্বর
[গ] ১৭ ডিসেম্বর
[ঘ] ১৯ ডিসেম্বর
সঠিক উত্তর: [খ] ১৬ ডিসেম্বর
প্রশ্ন ০২: সর্বকনিষ্ঠ ও প্রথম এশিয়ান হিসেবে Global Humane Society কর্তৃক Global Humanitarian Award 2025 পেলেন কে?
[ক] আলিয়া ভাট
[খ] রতন টাটা
[গ] অনন্ত আম্বানি
[ঘ] সোনু সুদ
সঠিক উত্তর: [গ] অনন্ত আম্বানি
প্রশ্ন ০৩: ২০৪৭ সালের মধ্যে ভারতকে Top-3 Quantum Economy-তে পরিণত করার রোডম্যাপ উন্মোচন করলো কারা?
[ক] ISRO ও Google
[খ] NITI Aayog ও Microsoft
[গ] NITI Aayog ও IBM
[ঘ] DRDO ও Tata
সঠিক উত্তর: [গ] NITI Aayog ও IBM
প্রশ্ন ০৪: কোন দেশের ৯ বছর বয়সী সবরাগ সিং কুণ্ডা FIDE-rated কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হলেন?
[ক] চীন
[খ] ভারত
[গ] আমেরিকা
[ঘ] রাশিয়া
সঠিক উত্তর: [খ] ভারত
প্রশ্ন ০৫: হংকংকে পরাজিত করে প্রথমবার Squash World Cup Title জিতলো কোন দেশ?
[ক] মালয়েশিয়া
[খ] ভারত
[গ] মিশর
[ঘ] জাপান
সঠিক উত্তর: [খ] ভারত
প্রশ্ন ০৬: MGNREGA-এর নাম পরিবর্তন করে কী নাম রাখতে চলেছে ভারত সরকার?
[ক] Mahatma Gandhi Vikas Yojana
[খ] Pujya Bapu Gramin Rozgar Yojana
[গ] Bharat Gramin Kalyan Yojana
[ঘ] Gramin Unnati Mission
সঠিক উত্তর: [খ] Pujya Bapu Gramin Rozgar Yojana
প্রশ্ন ০৭: সম্প্রতি ৮১ বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ বাঙালি অভিনেতা কল্যাণ চ্যাটার্জি। তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন?
[ক] পশ্চিমবঙ্গ
[খ] ত্রিপুরা
[গ] অসম
[ঘ] বিহার
সঠিক উত্তর: [ক] পশ্চিমবঙ্গ
প্রশ্ন ০৮: Michigan Republican Party-এর Co-Chair হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হলেন কোন ভারতীয় আমেরিকান উদ্যোগপতি?
[ক] ঋষি সুনাক
[খ] সানি রেড্ডি
[গ] বিবেক রামাস্বামী
[ঘ] নীরা ট্যান্ডন
সঠিক উত্তর: [খ] সানি রেড্ডি
প্রশ্ন ০৯: ভারতে তাদের শাখা সম্প্রসারণের ঘোষণা করলো রাশিয়ার বৃহত্তম ব্যাংক কোনটি?
[ক] VTB Bank
[খ] Gazprombank
[গ] Sberbank
[ঘ] Alfa-Bank
সঠিক উত্তর: [গ] Sberbank
প্রশ্ন ১০: ভারতে Semiconductor Chip Manufacturing এবং Advanced Packaging অন্বেষণ করতে Tata Electronics-এর সাথে MoU স্বাক্ষর করলো কোন সংস্থা?
[ক] TSMC
[খ] Samsung
[গ] Intel
[ঘ] Qualcomm
সঠিক উত্তর: [গ] Intel
